কুয়াশা/The Fog

             কুয়াশা

লেখক ঃ সিমান্ত সরকার


প্রচন্ড ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। সেই কখন শেষ রাতে ট্রেন টা শ্রীমঙ্গল এসেছে ঢাকা থেকে। স্টেশনের বাইরে যাতায়াত করার মতো কোনো গাড়িও দেখছি না। আর এই সময় বাইরে গিয়ে হোটেল খোজা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। তাই বাধ্য হয়ে সকাল হওয়ার আগ অবধি ষ্টেশনে অপেক্ষা করাটাই শ্রেয় মনে করলাম।
চায়ের বাগান দেখার বেশ সখ জেগেছে মনে। এদিকে কাজ চাপ বেশ ভালোই ছিলো এতদিন। বিন্দু পরিমাণ বিরতির আশা করা যায় নি। অবশেষে মনের সখের কাছে অতিব জরুরি কাজ হার মেনে নিলো। অফিস থেকে ছুটি নিয়ে ব্যাগ গুছিয়ে কাল রাতের ট্রেনেই চলে আসলাম শ্রীমঙ্গল।
চায়ের স্টলে বসে লম্বা চুমুক দিয়ে চা শেষ করলাম। সময় কাটছে না বিধায় ষ্টেশনেই বসে রইলাম। ঘন কুয়াশা, ১০ হাত দূরে কেউ থাকলে তার মুখ বোঝা বড় মুসকিল। এদিকে ঠান্ডায় হাত জমে যাওয়ার মতো অবস্থা। ঢাকায় বেশ গরম। শিতের প্রকোপ ঢাকায় বেশি একটা পড়ে না। চাদিরিকে দালানকোঠা, গাড়ি রাস্তা আর মানুষের চাপাচাপিতে শিত হারিয়ে যায়। জানুয়ারি মাসে যেখানে পুরো বাংলাদেশ ঠান্ডায় হিম হয়ে থাকে, সেখানে ঢাকায় এই সময় প্রতিটা রুমেই এখনো মানুষ ফ্যান ছেড়ে রাখে গরম থেকে বাচার জন্য। আমি তো বোকার মতো একটা শার্ট গায়ে দিয়েই ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। কল্পনাও করিনি বাইরের পরিবেশ এত পরিমাণ ঠান্ডা।
দূরে আবছায়ার মতো কেউ আমাকে ডাকছে মনে হয়। ঘনকুয়াশায় তার চেহারার অবয়ব বোঝা যাচ্ছে না। গলায় আওজায় নেই, শুধু হাতের ইশারায় আমাকে তার দিকে ডাকছে। প্রথমে ভাবলাম হয়তো অন্য কাউকে ডাকছে। কারণ এখানে আমাকে ডাকার মতো পরিচিত কেউ নেই। আমি একা এসেছি ঘুরতে। আশে পাশে খেয়াল করে দেখলাম পুরো ষ্টেশন জুড়ে শুধু আমি আছি। আবছায়ার মতো দাঁড়িয়ে আছে সে। গায়ে লাল শাড়ি লম্বা চুল। বুঝতে বাকি নেই যে, সে একজন মেয়ে। কি কারণে হাতের ইশারায় ডাকছে তা বোঝার জন্য তার দিকে পা বাড়ালাম।
আশ্চর্য! আমি যত তার  দিকে যাচ্ছি মেয়েটার দূরত্ব তত বেড়ে যাচ্ছে। টানা দুই মিনিটে হাটার পরেও মনে হচ্ছে মেয়েটা আগের মতোই দূরে দাঁড়িয়ে আছে। মনে হয় ঠান্ডায় পা জমে যাওয়ায় হাটায় বেশি একটা রাস্তা কভার(Cover) হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে দৌরে মেয়েটির কাছে গেলাম। তার সামনে যাওয়ার সাথে সাথেই মেয়েটি একটা হাসি দিলো আমার দৌরে আসার কান্ড দেখে। সে হাসিতে শব্দ নেই, আবার সেটা মুচকি হাসিও না। অট্র হাসি তবে আওয়াজ বিহীন। পেছনে তাকিয়ে দেখি প্লাটফর্ম আর দেখা যাচ্ছে না। অবাক হয়ে গেলুম, আমি স্টেশনের প্লাটফরম থেকে তাকে দেখতে পেলাম অথচ এখানে এসে ষ্টেশন দেখা যায় না। কুয়াশার মাত্রা বেড়ে গেলো নাকি আরো??
মেয়েটির গায়ে লাল শাড়ি, কপালে বড় লাল টিপ মাথায় সিদুর। বুঝলাম মেয়েটি হিন্দু। গায়ের রঙ বেশ ফরসা, শাড়ির ভাজের ফাকে কোমর দেখা যাচ্ছে। মেদহিন কোমর, অগছালো বেশ লম্বা চুল। খালি পায়ে ঘাসের উপর দাঁড়িয়ে আছে, পায়ে আলতা মাখানো। ভুল ক্রমে কেউ দেবি ভাবলেও অতি বড্ড ভুল হবে বলে মনে হয় না। আবার কেউ পরি ভাবলেও তাও ভুল হবে না। একটা মেয়ে যে শাড়িতে এত সুন্দর লাগতে পারে কখনো আইডিয়া(Idea) ছিলো না।
আমাকে কি জন্য ডাকা হলো তার কারন জিজ্ঞেস করলাম। মেয়েটি কোন জবাব না দিয়ে শুধু মুচকি হেসে যেতে লাগলো। 
মেয়েটিকে যত প্রশ্ন করছি সে তার জবাবে শুধু হেসেই যাচ্ছে। অজ্ঞতা তাকে বেশ জোড় দিয়েই বলে ফেললাম কেন ডেকেছেন?? এবার তার মুচকি হাসি থেমে গেলো সে আমার হাত ধরে টেনে হাটা শুরু করে দিলো। বেশ ঠান্ডা হাত, তবে এখন যে আমার গায়ে শিত লাগছে এমন না। শরিরে বেশ গরম অনুভব করছি। শুধু তার হাত দিয়ে আমার হাতের কবজি ধরেছে শুধু সেই অংশ টাই বেশ ঠান্ডা লাগছে। এ হাত নাকি বরফ কে যানে!!
লোক লজ্জার ভয়ে আমি তার হাত ছাড়িয়ে বরং তার পিছু পিছু চলতে লাগলাম। কোন এক অজানা শক্তিতে বেশ মোহিত হয়ে গেছি। কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি কার কাছে যাচ্ছি তার হদিশ ও করতে চাইলাম না। শুধু সে যাচ্ছে আর আমি তাকে অনুস্মরণ করছি। 
আমার আশে পাশে বেশ জঙ্গল, ছোট ছোট ঢিপির মতো পাহাড়, উচ্চতা বেশ কম। চারিদিকে ঘন কুয়াশা মানুষের ছিটে ফোটাও নেই আশে পাশে। কানের কাছ দিয়ে শো শো করে ঠান্ডা বাতাশ বয়ে যাচ্ছে। আস্তে আস্তে শরিরে শিত লাগা শুরু করলো, অতপর কাপতে লাগলাম। বুকের পাজড়ের হাড়ের সাথে হাড় বাড়ি খাবে এমন অবস্থা। গায়ে শুধু মাত্র একটা ফুল হাতা শার্ট। মেয়েটির চুল থেকে একটা মিষ্টি বনফুলের সুবাস নাকে আসছে। বেশ মন মাতানো গন্ধ, কোন ধরনের শ্যাম্পু থেকে এই রকম গন্ধ আসবে বলে মনে হয় না। একটা অচেনা গন্ধ তবে আমাকে বেশ মোহিত করে ফেলেছে। আমি সেই গন্ধের নেশায় তার পিছুই চলতে লাগলাম, কোন আওয়াজ ও করলাম না, না করলাম কোন প্রতিবাদ। শুধু যেতেই আছি তার পিছু পিছু। 

ও মিয়া ভাই কই জান??
হুট করে মাথায় বিদ্যুৎ খেলে গেলো। আচমকা এমন ডাকে হোশ ফিরে এলো। পেছনে কোদাল হাতে এক লোক খেতের আইর বাধছে। তার আওয়াজে আমার ৬ টি ইন্দ্রিশ সজাগ হলো। 
মিয়া ভাই কই জান এত্ত সকালে??
আমি ঃ এই মেয়ে সাথে।
কোন মেয়ে??
আমি ঃ এইযে এই মেয়ে......
সে কোথায়?? কোথায় গেলো এই মেয়ে?? সামনে তো কেউ নেই! লজ্জায় চুপ হয়ে গেলাম। একে তো মেয়েলি বিষয় তার উপর অন্য একটা জেলা। থাক ভাই জামেলায় পড়ার দরকার নেই। 
আমিঃ আমি আসলে ষ্টেশনের দিকে যেতে চাচ্ছি রাস্তা খুজে পাচ্ছি না।
মিয়া ভাই ষ্টেশন তো অনেক দূর। ৩ কিলোমিটার দূরে। সামনের ওই পাহাড়ের উপর জে চায়ের গাছ দেখতেছেন তার নিচেই মেইন রোড সেখানে গেলে অনেক গাড়ি পাবেন। এই দিকে যে রাস্তা ধরেছেন এই রাস্তা ষ্টেশনে যায় না এটা সোজা শ্মশান ঘাটে নিয়ে যাবে।
আমার মাথা একদম কাজ করছে না কি বলে ৩ কিলোমিটার দূরে চলে আসছি এত অল্প সময়ে। তাকে আর কিছু খুলে বললাম না।
আমি চুপ করে থাকায় লোকটি আমাকে বললো চলেন আপনাকে রাস্তা অবধি আগাই দিয়া আসি। মনে হয় ঠিক ভাবে রাস্তা চিনতেছেন না। আমি তাকে ধন্যবাদ জানালাম। মনে যেঁ পরিমাণ ভয় পেয়েছি এখন পাশে লোক থাকা অতিব জরুরি।
লোকটি বলতে লাগলো এই সুজা এত সক্কালে শ্মশানের দিকে যাওয়া উচিৎ না। কাল রাতে এক হিন্দু মাইয়া এইহানে গলায় দড়ি দিয়ে মরছে। এহনো তার লাশ গাছে ঝুলে আছে। রাতে পুলিশ আসে নাই তাই কেউ লাশ ও নামাইতে জাই নাই। এহন সকাল হইছে মানুষ লাশ দেখতে যাইতেছে। চলেন লাশ দেখে আসি?? তারপর আপনারে রাস্তা দেখাই।
আমি রাজি হলাম, তার সাথে গিয়ে দেখলাম ছোট মানুষ বড় মানুষ সব মিলে একটা ভিড়ের জটলা, কেউ কেউ কান্না করতেছে। বাকিরা সবাই ঝুলন্ত লাশের চারিপাশে গোল করে দারিয়ে আছে।
আমি লাশ টার মুখ দেখে আরো ভড়কে গেলাম, হয়তো আমার লেখার ভাষায় ওই শক্তি নেই যেঁ আমি কি পরিমাণ ভয় পেয়েছিলাম। এই সেই মেয়ে যার পিছু নিয়ে আমি এদিকে এসেছি। আর সে নাকি কাল রাতেই মারা গেছে। আর আমি মাত্র কিছুক্ষণ আগেই তার পেছন পেছন এদিকেই আসলাম। মনে বেশ ভয় লাগছে লোকটাকে অনুরোধ করলাম আমাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসেন প্লিজ(Please).
লোকটি বললো আমি বরং আপনাকে রাস্তা অবধি আগিয়ে দিয়ে আসি দূর থেকেই। তার সাথে টুকটাক কথা বলতে বলতে রাস্তার দিকে যেতে লাগলাম তাকে আর কিছু খুলে বললাম না। কে যানে পাগল ভেবে বসবে হয়তো।
সকালের সূর্য উঠেছে, কিছু মালবাহী ট্রাকের যাতায়াত চলছে। লোকটি আমাকে রাস্তার ধার অবধি নিয়ে গিয়ে বললো এখানে দাড়ান অনেক গুলা গাড়ি আসবে। এই দিকে যাবেন সামনেই ষ্টেশন। আমি একটু একটু করে রাস্তা হাটতে লাগলাম গাড়ি আসলে চড়ে বসবো না আসলে হেটেই চলে যাবো। আস্তে ধিরে কুয়াশাও কেটে গেছে। এখন আর কি ঘুরতে এসেছি হাটতেও থাকি। কিছুদুর গিয়ে দেখি আরো কিছু মানুষের জটলা/ভিড়। এবারো কৌতূহল নিয়ে গেলাম দেখার জন্য। মুখ থুবরে পড়ে আছে এক লোক, পাশের লোক কে জিজ্ঞেস করায় বললো ঘন্টা খানেক আগে এক্সিডেন্ট করেছে। বুক গাড়ির চাকার চাপায় থেতলে গেছে। আমি তার মুখ টা দেখার চেষ্টা করলাম। আর মুখ দেখার পর চোখের সামনে সব কিছুই অন্ধকার হয়ে আসলো আর আমি সেখানেই জ্ঞান হারালাম।

Fog

Shimanto Sarkar

It's freezing in the cold. At the end of the night, the train came from Srimangal from Dhaka. I don't see any cars going outside the station. And at this time going out and looking for a hotel is nothing but foolishness. So I was forced to wait at the station until morning.
It seems to be quite a hobby to see the tea garden. Meanwhile, the workload has been pretty good so far. A drop amount of break was not expected. Finally, the most important work was lost to the hobby of the mind. After taking leave from the office, I packed my bags and came to Srimangal last night's train.
I sat at the tea stall and took a long sip and finished my tea. I sat at the station because I didn't have time. Dense fog, if someone is 10 feet away, it is very difficult to understand his face. Meanwhile, the condition of freezing hands in the cold. It is very hot in Dhaka. The incidence of winter does not fall much in Dhaka. Chadiri was lost in buildings, cars, roads and people. In January, where the whole of Bangladesh is frozen in the cold, at this time in Dhaka, people still leave fans in every room to escape the heat. I foolishly put on a shirt and went out for a trip. I didn't think the outside was so cold.
Someone seems to be calling me like a shadow in the distance. His face could not be understood in the thick fog. There is no noise in the throat, only beckoning me towards him with a hand gesture. At first I thought he might be calling someone else. Because there is no one here to call me. I came alone to travel. I looked around and saw that I was the only one in the whole station. He stands like a shadow. Red saree long hair. I don't know she's a girl. I stepped towards him to understand why he was beckoning.
Surprise! The closer I go to her, the distance she gets. After two minutes of walking, the girl seems to be standing as far away as before. It seems that due to the freezing of feet in the cold, there is not much road cover to walk. At last I was obliged to run to the girl. As soon as I got in front of him, the girl gave me a smile at my running. There are no words in his smile, and he is not smiling. Autro smiles but without sound. Looking back, I can't see the platform anymore. To my surprise, I could see him from the station platform but I couldn't see the station here. Has the fog increased or more??
The girl wore a red saree and a big red tip on her forehead. I know she is Hindu. The skin color is quite fair, the waist is visible in the folds of the sari. Fat waist, messy long hair. Standing barefoot on the grass, feet smeared with algae. I don't think it's too wrong to think someone is a goddess in the wrong order. Even if someone thinks of the fairy, it will not be wrong. There was never an idea that a girl could look so beautiful in a sari.
I asked him why I was called. The girl didn't answer and just kept laughing. 
She just laughs at the questions I ask her. Ignorance forced him to say why did you call ?? This time his smile stopped and he grabbed my hand and started walking. It's a cold hand, but it's not like I feel cold now. I feel very hot in my body. Only his hand grabbed my wrist and that part of it felt quite cold. Who knows this hand or ice!!
Fearing embarrassment, I let go of his hand and followed him. I was fascinated by an unknown power. I didn't want to know why I was going, what I was going for, who I was going to. He's just going and I'm following him. 
There is a lot of forest around me, small mound-like hills, the height is quite low. There is no dense fog around, there is no drop of people around. A cold breeze blows through my ears. Slowly, my body started to feel shaken, then I started shaking. The condition of the bone eating home with the rib bone of the chest. Only a full-sleeved shirt. The fragrance of a sweet wildflower wafted from the girl's hair. It smells quite mind-blowing, I don't think any kind of shampoo will smell like this. An unfamiliar smell but fascinated me. Intoxicated by the smell, I followed him, making no noise, not protesting. I'm just going after him. 
Do you know where brother Mia is?
Suddenly, electricity went through my head. Hoss came back with a sudden call. In the background, a man with a spade is tying the ear of the field. His voice awakened my 6 senses. 
Where do you know Mia Bhai in the morning ??
Me: With this girl.
Which girl??
Me: This girl......
Where is he?? Where did this girl go?? There's no one in front! I was silent in shame. It's a feminine thing, another district on top of that. Stay brother, there is no need to read in Jamela. 
Me: I want to go to the station, I can't find the way.
Mia Bhai station is far away. Three miles away. If you see the J tea tree on the hill in front, you will find many cars if you go to the main road below it. The Road You Take This Way This Road Does Not Lead To The Station It Will Lead Straight To The Cremation Ground.
My head is not working at all, I am coming 3 kilometers away in such a short time. I didn't tell him anything else.
As I was silent, the man told me to come to the road. You don't seem to know the road properly. I thanked him. To the extent that I have feared, it is very important to have people beside me now.
The man started saying that this Shuja should not go to the cremation ground so early in the morning. Last night a Hindu woman hanged herself here. His body is hanging from a tree. The police did not come at night, so no one went to take down the body. It is early in the morning that people are going to see the body. Let's see the body?? Then I'll show you the way.
I agreed, went with him and saw a crowd of small people, big people, some crying. All the others are standing in circles around the hanging corpse.
I was even more shocked to see the corpse's face, perhaps I didn't have the strength to write how scared I was. This is the girl I followed here. And he died last night. And I had just followed him a little while ago. I'm so scared I asked the guy to take me down the road please.
The man said, "I'd rather escort you to the road, from a distance." Talking to him, I started walking towards the road and did not tell him anything else. Who might think he's crazy?
The morning sun is up, some freight trucks are moving. The man took me to the side of the road and said wait here, many cars will come. Go this way to the station in front. I started walking on the road little by little, the car will not actually sit down, in fact, I will walk. Slowly the fog cleared. Now what I have come to visit, I also walk. I went a little further and saw a crowd of people. This time I was curious to see. A man lying face down, asked the person next to him and said that he had an accident an hour ago. The chest was crushed under the wheels of the car. I tried to see his face. And after seeing the face, everything became dark in front of my eyes and I lost consciousness there.


গল্পটি ভালো লাগলে আপনার মন্তব্য জানাবেন। আমি প্রফেশনাল লেখক না হলেও টুক টাক লেখার চেষ্টা করি। 
If you like the story, leave your comments. Although I am not a professional writer, I try to write.
https://www.facebook.com/ShimantosarkarRWS/

Comments

Popular posts from this blog

শেষ দৃশ্যপট (১ম অধ্যায় )

ফারাওয়ের অভিশাপ

মৃতের নিশ্বাস