Posts

Showing posts from May, 2026

কালান্তর (Across the Eras)

Image
মহাকালের দীর্ঘ স্রোত পেরিয়ে গল্পের শুরু প্রায় বারোশ বছর আগের বাংলায়, খ্রিস্টীয় সপ্তম শতকের সমতট রাজ্যে। তখন রাজা গোবিন্দ চন্দ্রের শাসনে বাংলা ছিল সমৃদ্ধ ও গৌরবময় এক জনপদ। ময়নামতির লাল মাটিতে সোনালি ধান ফলত, বাংলার তাঁতিদের বোনা মসলিন ও রেশমের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূরদেশ পর্যন্ত। নদীপথে পাল তুলে বাঙালি বণিকেরা সমুদ্র পাড়ি দিত। বৌদ্ধ বিহার, মন্দির, কৃষিজীবন আর বাণিজ্যের ঐশ্বর্যে ভরপুর ছিল সেই সময়ের বাংলা। এই জাঁকজমকের আড়ালেই জন্ম নেয় এক অজানা গল্প। ময়নামতির পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত নদীর ধারে কাশফুলে ঘেরা এক ছোট্ট কুঁড়েঘরে বাস করত শ্যামা ও তার বৃদ্ধ বাবা। অভাবের সংসার। বৃদ্ধ বাবা বয়সের ভারে আর নৌকা চালাতে পারেন না। দিন কাটে হুক্কায় টান দিতে দিতে আর ভবিষ্যতের চিন্তায়। এক বিকেলে তিনি শ্যামাকে জানালেন, রাজমহলের সেপাইদের সঙ্গে কথা বলেছেন। অনেক অনুরোধ আর দুইটা ইলিশ মাছের বিনিময়ে তারা রাজমহলে কাজ দেওয়ার কথা বলেছে। বৃদ্ধ বুঝতে পারছিলেন, তিনি আর বেশিদিন বাঁচবেন না। তাই মেয়েটাকে কোনোভাবে নিরাপদ জীবনে পাঠাতে চান। শ্যামা চুপচাপ সব শুনছিল। মাটির উনুনে ভাতের হাঁড়ি বসানো, আগুনের লালচে আভা তার মুখে পড়...

কালান্তর (Across the Eras)

Image
 সিজন ঃ ০১ দৃশ্য ১ (মুভির সূচনা) লোকেশন: কালো পর্দা (Black Screen) থেকে ধীরে ধীরে অ্যানিমেশনে রূপান্তর। আবহাওয়া/পরিবেশ: গভীর, প্রাচীন এবং জাদুকরী এক আবহ। শুরুতে ব্যাকগ্রাউন্ডে একটা শঙ্খধ্বনি অথবা প্রাচীন বৌদ্ধ মঠের ঘণ্টার শব্দ ( $BGM:$ \ একটু ধীরগতির, গম্ভীর বাঁশি ও একতারার ফিউশন ) শোনা যাবে। ভিজুয়াল (অ্যানিমেশন): স্ক্রিনে কালির আঁচড়ে প্রাচীন বাংলার ম্যাপ, সবুজ শস্যক্ষেত, ময়নামতির লাল মাটির পাহাড় এবং রাজকীয় মন্দিরের চূড়া ভেসে উঠছে। জাহাজের পাল উড়িয়ে বাঙালি বণিকরা সমুদ্র পাড়ি দিচ্ছে। [ব্যাকগ্রাউন্ড ভয়েস-ওভার (Voice-over)] "সময়... মহাকালের এক অন্তহীন স্রোত। আজ থেকে প্রায় বারোশ বছর আগের কথা।  খ্রিস্টীয় সপ্তম শতক। সমতটের এই পুণ্যভূমিতে তখন রাজত্ব করছেন রাজা গোবিন্দ চন্দ্র। বাংলার ইতিহাসে সে এক সোনালী অধ্যায় এক খাঁটি স্বর্ণযুগ! ময়নামতির লাল মাটির বুক চিরে তখন সোনা ফলাত বাংলার কৃষকেরা। তাঁতিদের হাতের নিপুণ ছোঁয়ায় বোনা মসলিন আর রেশমি পোশাকের খ্যাতি তখন বিশ্বজোড়া। বাংলার ব্যবসা-বাণিজ্যের সুবাস কেবল ভারতবর্ষের রাজপ্রাসাদগুলোতেই সীমাবদ্ধ ছিল না, দূর পারস্য সাগর পাড়ি দিয়ে তৎ...

মহাপ্লাবন

Image
  লেখকঃ সীমান্ত সরকার আকাশের রঙ তখন কালচে বেগুনি। গত কয়েকদিন ধরে চেনা সূর্যটার দেখা মেলেনি। মেঘের দল যেন একে অপরের ওপর ভেঙে পড়ছে, আর সেই গর্জনে কেঁপে উঠছে ধরিত্রীর বুক। চারিদিকের বাতাস ভারী হয়ে উঠেছে এক আসন্ন প্রলয়ের গন্ধে। মানুষ ভুলে গেছে ধর্মের পথ, পৃথিবী ভরে গেছে পাপে। আর তাই, সৃষ্টিকে নতুন করে ধুয়ে-মুছে সাফ করতে ধেয়ে আসছে এক মহাজাগতিক জলপ্রলয়। মাটি থেকে বহু দূরে, এক শান্ত নদীর তীরে তখন অঞ্জলি ভরে তর্পণ করছিলেন কৃতমালা নদীর ধার্মিক রাজা সত্যব্রত যিনি পরবর্তীতে 'মনু' নামে পরিচিত হন। তিনি যখনই নদী থেকে এক আঁজলা জল তুললেন, দেখলেন তাঁর হাতের তালুর জলে ভেসে বেড়াচ্ছে ছোট্ট একটি মাছ। অতি সাধারণ, কিন্তু তার চোখ দুটোতে যেন এক অদ্ভুত মায়াবী দ্যুতি। রাজা মনু যখনই মাছটিকে আবার নদীতে ছেড়ে দিতে গেলেন, তখনই অলৌকিক কাণ্ড ঘটল। ছোট্ট মাছটি মানুষের ভাষায় মিনতি করে বলে উঠল, "হে রাজন! আমাকে এই গভীর নদীতে ফেলে দেবেন না। এখানে বড় বড় জলচর প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে। আমাকে রক্ষা করুন।" দয়াশীল মনু বিস্মিত হলেও মাছটিকে ফেলে দিলেন না। তিনি নিজের কমণ্ডলুর (জলের পাত্র) ভেতরে মাছটিকে নিয়ে রাজপ্রা...

নদী

Image
 লেখকঃ সীমান্ত সরকার ( পর্ব ০১) কেরোসিনে ভেজা সামিয়ানায় দিয়াশলাইয়ের কাঠিটা ছোঁয়ানোর সঙ্গে সঙ্গেই আগুন যেন ক্ষুধার্ত জন্তুর মতো চারদিকে ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য পুরো বিয়েবাড়ি স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই মাথা উঁচু করে তাকিয়ে দেখল, তাদের মাথার ওপর লাল আগুন দাউ দাউ করে জ্বলছে। তারপরই এক বিকট চিৎকার রাতটাকে কাঁপিয়ে দিল। “আগুন! আগুন লাগছে রে! পানি আন! কেউ পানি ঢাল!” মুহূর্তের মধ্যেই আনন্দের আসর পরিণত হলো মৃত্যুভয়ে ভরা এক দৌড়ঝাঁপে। যে যেদিকে পারছে ছুটছে। কারো গায়ের সঙ্গে কারো ধাক্কা লাগছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ চিৎকার করতে করতে নিজের মানুষকে খুঁজছে। কিন্তু আগুনের সামনে তখন আর কোনো সম্পর্কের মূল্য নেই। সবাই শুধু নিজের প্রাণটা বাঁচাতে ব্যস্ত। মরিচ বাতির আগুন সামিয়ানার কাপড়ে ছড়িয়ে পড়তেই শিখাগুলো আরও ভয়ংকর হয়ে উঠল। আগুন যেন পুরো প্যান্ডেলটাকে গিলে খেতে চাইছে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। নিঃশ্বাস নেওয়াও কঠিন। এক দিকে মরিচ বাতি টিপ টিপ করে ঝলছে পাছে লাল আগুনের ছোয়া। যেন আগুন উৎসবে মেতেছে পুরো প্যান্ডেল।  বর আর কনে কিছুক্ষণ আগেও পাশাপাশি বসে কবুল বলেছিল, সারাজীবন একসঙ্গে থাকার প্রতি...